Sylhet Today 24 PRINT

শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০২০

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার রাতে হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়।

বিজ্ঞাপন

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় যক্ষা রোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার কাশি এবং শ্বাসকষ্ট ছিল। তাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.