Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ২ জনের আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৫

দিরাইয়ে গলায় রশি দিয়ে ২ জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তারা হলো উপজেলার কুলঞ্জ ইউনিযনের হাতিয়া গ্রামের মৃত.গনি মিয়ার ছেলে আব্দুর রকিব(৫৫),অপরজন চরনারচর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলকাছ মিয়ার ছেলে সাইকুল মিয়া(১৭)।

মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় পরিবারের লোকদেও অগোচরে তারা দুজন আত্মহত্যা করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দিরাই থানা পুলিশ সুত্রে জানা যায়,৭/৮ মাস পূর্বে পিতা মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন হাতিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আব্দুর রকিব। পরিবারের লোকজনের বরাত দিয়ে দিরাই থানার এসআই শাহ আলম ভুইয়া জানান, শেষ রাতে সবাই যখন ঘুমে তখন মানসিক রুগী আব্দুর রকিব প্লাষ্টিকের রশি গলায় পেছিয়ে আত্মহত্যা করেন। এদিকে সারারাত বিয়ের অনুষ্টানে নাচ গান করে শেষ রাতে বাড়ির নিকটবর্তী গাছের সাথে ঝুলে চরনারচর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলকাছ মিয়ার ছেলে সাইকুল মিয়া আত্মহত্যা করে।

এসআই মহাদেব বাছাড় বলেন, দরিদ্র পরিবারের সন্তান সাইকুল সারারাত গান বাজনায় ছিলো,তার আত্মহত্যার কোন কারন জানা যায়নি। এ ব্যাপারে দিরাই থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার দিরাইয়ে গলায় ফাঁস দিয়ে ও বিষপানে দুজন আত্মহত্যা করে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.