নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০২০
সিলেটের জকিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা ও ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন
ফয়সলকে স্টোর ১৫ হাজার, লিপু সপকে ১০ হাজার, আফজাল ব্রাদার্সকে ২ হাজার, হাজী সিদ্দিক আলী স্টোরকে ১০ হাজার, এবাদুর রহমান স্টোরকে ৪ হাজার, সুমন মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার, শান্তি মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার, শাহিন ডিপ স্টোরকে ২০ হাজার টাকাসহ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।