Sylhet Today 24 PRINT

নগরীতে গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০২০

সিলেট নগরী থেকে প্রায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১০ মে) রাত সাড়ে ৯টায় ঘাসিটুলার বেতের বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত শেরকুল মিয়া (৪৫) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে ও মো. আলম মিয়া (৩২) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মদেরগাও গ্রামের আব্দুল গফুরের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.