Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রাকচাপায় কৃষি কর্মকর্তা নিহত

মাধবপুর প্রতিনিধি |  ১১ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ (৩৭) নিহত হয়েছেন।

সোমবার (১০ মে) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হারুন অর রশিদ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শেরুডাংগা গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হারুন অর রশিদ উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা ছিলেন। দুপুর একটার দিকে হারুন উপজেলা কৃষি অফিস থেকে বের হন। এরপর মোটরসাইকেলযোগে নয়াপাড়া ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছেও যান। এ সময় সিলেট অভিমুখী দ্রুতগামী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুনের মোটরসাইকেলকে চাপা দেয়।

হারুন অর রশিদের মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। তিনি ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার পরির্দশক গোলাম দস্তগীর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.