নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০২০
সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ঘুমের মধ্যে ছাদ থেকে পড়ে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। নিহত পার্থ বিশ্বাস (৩৫) সিএসএস নামে একটি সিকিউরিটিজ কোম্পানির কর্মী ছিলেন।
রোববার (১০ মে) রাত আড়াইটার দিকে কাজলশাহ এলাকার পানসী বাজার ডিপার্টমেন্টাল স্টোরের ছাদ থেকে পড়ে তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ঘুমের মধ্যে অসাবধানতাবশত তিনি পড়ে গিয়েছেন বলে মনে হচ্ছে। এজন্য একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।