Sylhet Today 24 PRINT

জুড়ীর লকডাউনকৃত এলাকায় যুবদলের ত্রাণ বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ১১ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়ি উপজেলার লকডাউনকৃত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ মোহিত শিপলু।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার লকডাউনকৃত এলাকা উত্তর ভবানীপুর মোকামটিল্লা এলাকায়  ১২৩ পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে  ১০ কেজি চাল, ২কেজি আলু, ২ কেজি টমেটো। উপজেলা যুবদলের আহবায়ক এম এ মুহিত শিপলু,  জুড়ি উপজেলা যুবদলের  সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, গত ২৬ এপ্রিল জুড়ী থানার কর্মকর্তাদের করোনা টেস্টের নমুনা পাঠানো হলে দুই কনস্টেবলসহ বাবুর্চির করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাবুর্চির বাড়ি ভবানীপুর মোকামটিল্লায় হওয়ার কারণে সে এলাকা লকডাউন করা হয়। এর জন্য সে এলাকার মানুষ বাহিরে যেতে পারছে না। এতে করে তাদের খাবার সংকট দেখা দেয় বলে জানা গেছে। তাই যুবদলের আহবায়ক এম এ মোহিত শিপলু ওই এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.