Sylhet Today 24 PRINT

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের ইফতারসামগ্রী বিতরণ

দিরাই প্রতিনিধি |  ১১ মে, ২০২০

করোনার এই সংকটময় মুহূর্তে হাওরপাড়ের কর্মহীন ২ শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র।

সোমবার (১১ মে) বেলা ২ টায় কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকম পরিবারের আয়োজনে দিরাই বিএডিসি মাঠে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।   

সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি, সিলেট ল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শামসুল ইসলামের সভাপতিত্বে ও দিরাই পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, অর্গানাইজেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা একরার হোসেন, যুবলীগ নেতা রুবেল সরদার, ময়না মিয়া, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদ, দিরাই কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয় প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের এলাকার প্রচুর মানুষ যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে জীবন জীবিকার তাগিদে বসবাস করছেন। তারা আমাদের থেকে দূরে থাকলেও তাদের মন থাকে প্রিয় জন্মভূমির গরীব অসহায় মানুষের পাশে। তাই তারা নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে সবসময় হাওরপাড়ের অসহায় মানুষের সেবা করে থাকেন। আজ করোনা ভাইরাসে কর্মহীন মানুষকে দিরাই -শাল্লা অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের ইফতারসামগ্রী বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবি দার। দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমাদের এলাকার সকল প্রবাসীরা অসহায়দের সেবায় এগিয়ে আসবেন এ আমাদের বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.