কমলগঞ্জ প্রতিনিধি | ১১ মে, ২০২০
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এক হাজার অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১১ মে) ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪৬ বডার গার্ড বাংলাদেশ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল ইসলাম।
এ সময় সহকারী পরিচালক শাহজাজান আহমদসহ কোম্পানি কমান্ডার, বিওপি কমান্ডার ও এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ৫০০ মিলিমিটার সয়াবিন তেল ও ৫শত গ্রাম লবণ । সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায়, কর্মহীন ও হতদরিদ্র অসহায় ১ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত ৯, ১০ ও ১১ মে তারিখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এ ত্রাণ সামগ্রী শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে বিতরণ করা হয়েছে।