গোয়াইনঘাট প্রতিনিধি | ১১ মে, ২০২০
গোয়াইনঘাট উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার পাঁচ শতাধিক গৃহিণীদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় প্রমুখ।