Sylhet Today 24 PRINT

সিলেটের কারাগারে করোনার হানা, আক্রান্ত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০২০

সিলেট কেন্দ্রীয় কারাগারেও হানা দিয়েছে করোনাভাইরাস। বন্দি এক ব্যক্তির করোনা শনাক্তের কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

জানা যায়, রোববার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যান। সোমবার (১১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

এদিকে, মারা যাওয়া বন্দির করোনা শনাক্ত হওয়ার পর সোমবার রাতে ওই বন্দি কারাগারের যে ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন



সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মে একটি খুনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ৮ মে (শুক্রবার) তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার মধ্যে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করে।

পরদিন ৯ মে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার (১০) মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সোমবার (১১ মে) নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

কারা কর্তৃপক্ষ এ তথ্য জানার পর কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। ইতোমধ্যে ওই বন্দি যে ওয়ার্ডে ছিলেন সেটি লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ২৯৭ জনের। তবে কারাগারে এই কোনো করোনা রোগী শনাক্ত হলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.