চুনারুঘাট প্রতিনিধি | ১২ মে, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাটে নবগঠিত সংগঠন মানবিক তরুণ সোসাইটির পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল ৩টায় পৌর শহরে রিক্সা, টমটম চালকসহ অসহায় দু:স্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা রেজুয়ান চৌধুরী, জাহিদুল হক জুনেদ, মোহাম্মদ ইমন আহমেদ, সদস্য নাইমুর রহমান নাইম, বনিউল আলম তাপস, আজিজুর রহমান রিয়াজ, নাহিফ চৌধুরী প্রমুখ।