Sylhet Today 24 PRINT

সিলেটে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০২০

সিলেট নগরীতে ভেজালবিরোধী অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা ও ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

তুহিন স্টোরকে ১০ হাজার, কামাল ভেরাইটিজ স্টোরকে ১০ হাজার, সাদিয়া স্টোরকে ৫ হাজার, মেসার্স আলমগীর এন্ড ব্রাদার্সকে ৫ হাজার, সোহাগ ট্রেডার্সকে ২ হাজার, ইসমাইল ষ্টোরকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.