নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০২০
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ২৫৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।
সোমবার (১১ মে) দুপুর দেড়টায় রাজনগর থানাধীন মহলাল জামরতল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত মো. জাহিদ আহমেদ (৩৮) মৌলভীবাজারের রাজনগরের দক্ষিণ মহলালের প্রয়াত এলাইছ মিয়ার ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।