Sylhet Today 24 PRINT

ডাবভর্তি পিকআপ ভ্যানে গাঁজাসহ আটক ৩

মাধবপুর প্রতিনিধি |  ১২ মে, ২০২০

হবিগঞ্জ মাধবপুর ডাবভর্তি পিকআপ ভ্যানে গাঁজা পাচারের সময় ১৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যানসহ ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় ডাব বোঝাই একটি পিকআপ ভ্যানসহ তাদের আটক করে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকার সোহেল মিয়া (৩০), টঙ্গীবাড়ী উপজেলার হামাইল গ্রামের লাভলু শেখ ওরফে তাজুল ইসলাম (৩৫) ও বাকেরগঞ্জ উপজেলার মঙ্গলসিং গ্রামের হাছান হাওলাদার (২৫)।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছি ও ৩ মাদক পাচারকারীকে আটক করেছি এবং মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.