বিশ্বনাথ প্রতিনিধি | ১২ মে, ২০২০
নভেল করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের, সুরক্ষায়সামগ্রী দিয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার নেতারা।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামানের হাতে সুরক্ষা-সামগ্রী তুলে দেন গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির নেতারা।
তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি মেডিকেলের চিকিৎসকদের সুরক্ষার জন্য ৪০টি হ্যান্ডস্যানিটাইজার (হ্যাক্সিসল), ২০০পিস হ্যান্ড গ্লাভ্স, ১০০পিছ (নোজাপিনসহ) মাস্ক এবং ১০০পিছ হ্যাডক্যাপ প্রদান করেছেন।
গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতাদের সহযোগিতায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবেদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ডা. শাহনুর হোসাইন, সাধারণ-সম্পাদক ডা. হোসেন আহমদ, ধর্ম-বিষয়ক সম্পাদক ডা. আবুল বশর মো. ফারুক, প্রচার-সম্পাদক ডা. আব্দুস সালাম ও সদস্য ডা. এম.জে.এ খায়ের।