নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২০
সিলেট নগরীতে ফুলকলি-ফিজাসহ ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে র্যাব।
মঙ্গলবার (১২ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা ও ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন
জানা যায়, জনতা স্টোরকে ৫ হাজার, ফিজা এন্ড কোং-কে ৫ হাজার ও ফুলকলিকে ৪ হাজার টাকাসহ সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।