Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৩ মে, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রী এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং ও দুইজন গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে যাত্রী আরেকজন মারা যায়। চালককে রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিতাই পদ দাস হাজরার নামে একটি আইডি কার্ড পাওয়া যায়। এর পরেও আমরা নিশ্চিত হতে পারছি না এটি মৃত ব্যক্তিরই নাম কি না। এদিকে পিকআপের চালক দুর্ঘটনার পরে পালিয়ে যায় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.