কমলগঞ্জ প্রতিনিধি | ১৩ মে, ২০২০
করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪টি মামলায় ১৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানার নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা জানান, জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার নাজিয়া শিরিনের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কমলগঞ্জের শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় ১৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।