কুলাউড়া প্রতিনিধি | ১৩ মে, ২০২০
সম্প্রতি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর দশ টাকা কেজি মূল্যের ৯ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আব্দুল হাকিম নোবেলসহ দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নোবেলের পিতা আব্দুল কাইয়ুম সংবাদ সম্মেলন করে দাবি করেন ‘আমার ছেলে কোনো চালের ডিলার বা কালোবাজারি নয়, তাকে ষড়যন্ত্র করে একটি গোষ্ঠী এ ঘটনায় ফাঁসিয়েছে।’
মঙ্গলবার পৌর শহরের একটি বাসায় সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলনে লিখিতভাবে আব্দুল কাইয়ুম জানান, স্থানীয় একটি দুষ্কৃতিকারী গ্রুপ সম্পূর্ণ অন্যায়ভাবে পরিকল্পনা করে মিথ্যা অভিযোগ এনে প্রশাসনকে বানোয়াট তথ্য দিয়ে তার ছেলে আব্দুল হাকিম নোবেলকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, নোবেল দীর্ঘদিন থেকে কাদিপুর পেকুর বাজারে সুনামের সহিত পেট্রোলিয়াম ব্যবসার পাশাপাশি প্রথম শ্রেণীর একজন ঠিকাদার হিসেবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করায় সর্বমহলে তার সুনাম রয়েছে। কাদিপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর দশ টাকা কেজি দরে চালের প্রকৃত ডিলার হচ্ছেন আব্দুর রকিব নামে একজন। তিনি তাদের একই গ্রামের ঘনিষ্ঠজন হওয়ায় এবং ওই দিন তিনি গুরুত্বর অসুস্থ থাকায় ডিলারের অনুরোধে নোবেল গুদামে গিয়ে বৈধ দুইজন কার্ড দারীদের মাঝে ২ বস্তা চাল বিতরণ করে গুদাম বন্ধ করে আবার চলে আসেন।
বিজ্ঞাপন
পরে আমরা শুনতে পারলাম কার্ডধারী প্রাপ্ত দুইজন লোক তারা সিদ্ধ চাল না খাওয়ায় সোহেল মিয়ার কাছে সেই চাল বিক্রি করে দেন। আর সোহেল মিয়া সেই চাল নিয়ে বাড়িতে যাওয়ার পথে আগে থেকেই পূর্ব পরিকল্পনা মাফিক ঘটনায় নোবেলকে জড়ানোর জন্য একটি গ্রুপ তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সোহেলকে আটক করে। পরে নোবেলকে ফোন দিলে সে বাজারে ছুটে যায়, যাওয়ার সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে।
এছাড়াও সোহেলের কাছে ২ বস্তা চাল পেয়েছিলো। বাকি ৭ বস্তা চাল একটি বাড়ি থেকে চাল এনে ভ্যান গাড়িতে তুলার সময় কিন্তু কোনো সরকারী বস্তা ছিলো না পরে জানতে পারলাম সেগুলোও নাকি সরকারী চাল ছিলো। যা আমার ছেলে এ বিষয়ে কিছুই জানেনা। আব্দুল কাইয়ুম আরও বলেন, তার ছেলে নোবেল খাদ্য বান্ধব কর্মসূচি চালের কোনো ডিলারও নন বা কোনো কালোবাজারির সাথে জড়িত নয়।
তিনি তার ছেলেকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি এবং এ ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট উদ্বর্তন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য গত ২৮ এপ্রিল উপজেলা প্রশাসনসহ থানা পুলিশ খবর পেয়ে উপজেলার কাদিপুররের পেকুরবাজার থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৯ বস্তা চালসহ আব্দুল হাকিম নোবেল ও সোহেলকে আটক করেন। এসময় ডিলার আব্দুর রকিব ঘটনাস্থলে না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।