Sylhet Today 24 PRINT

মাধবপুরে ব্যবসায়ীর করোনা শনাক্ত, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন

মাধবপুর প্রতিনিধি  |  ১৪ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুর এক ব্যবসায়ী করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতাল থেকে লুকিয়ে বাড়িতে চলে আসেন। বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার(ভুমি) আয়েশা আক্তার ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার বাসাসহ ৩ টি বাসা ও একটি ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করেছেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন বলেন, পৌর শহরের কাটিয়ারা এলাকার ব্যবসায়ী কিডনি সমস্যাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। স্কয়ার হাসপাতালে চিকিৎসা করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তার করোনা টেষ্ট করান। সেখানে তার করোনা পজেটিভ আসলে তিনি গোপনে বাসায় চলে আসেন। খবর পেয়ে তার বাসায় গিয়ে তাকে বুঝিয়ে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.