Sylhet Today 24 PRINT

হকার মার্কেটের ব্যবসায়ী করোনা আক্রান্ত নন

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া হকার মার্কেটের ব্যবসায়ী করোনায় আক্রান্ত নন। বুধবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, হকার মার্কেটের যে ব্যবসায়ী শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন তার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত নন।

গত ১০ মে থেকে করোনার উপসর্গ নিয়ে তিনি সেখানে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.