Sylhet Today 24 PRINT

সিলেটে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনাজয়ী আরও ২ জন

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০২০

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জন রোগী হাসপাতালে থেকে সুস্থ হলেন।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২টার দিকে হাসপাতাল থেকে তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার আরও দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত ও ২০ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ৬ মে বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে শনিবার আরও চারজন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে আরও তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ১৩ মে বুধবার আরও দুজন করোনা রোগী সুস্থ হলে তারা ছাড়পত্র পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.