Sylhet Today 24 PRINT

স্মাইলিং বড়লেখার উদ্যোগে ৫ লক্ষাধিক টাকার অর্থ সহায়তা

বড়লেখা প্রতিনিধি  |  ১৪ মে, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। এ অবস্থায় নিম্ন ও মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষজন বিপাকে পড়েছেন। তাঁদের সাময়িক এ সংকটকালে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাঁরা খাদ্যসামগ্রী ও অর্থ উপহার দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

তেমনি একটি সংগঠন স্মাইলিং বড়লেখা। ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠনটি এটি। সংগঠনটি এই সংকটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ লক্ষাধিক টাকা অর্থ সহায়তা দিয়েছে। এরমধ্যে আছেন সাবেক ও বর্তমান শিক্ষক, ইমাম এবং মুয়াজ্জিন। ৩ হাজার টাকা করে ১০৮ জনকে, ৬ হাজার টাকা করে ১৩ জনকে, ৭টি ইউনিয়নের ৯০ জনকে ১ হাজার টাকা করে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ লক্ষাধিক টাকা সহায়তা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজুল ইসলাম। স্মাইলিং বড়লেখার ৯৫ ব্যাচের শিক্ষার্থী কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্ন। স্বাগত বক্তব্য রাখেন পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহরিয়ার জাহাঙ্গির চৌধুরী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক অরবিন্দ রায় পুরকায়স্থ, গিয়াস উদ্দিন, আব্দুল মতিন, ৯৫ ব্যাচের শিক্ষার্থী সাইফুল আলম রাসেল প্রমুখ। উপস্থিত ছিলেন ৯৫ ব্যাচের মুরাদ আহমদ, উত্তম দে, রফিক উদ্দিন প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.