Sylhet Today 24 PRINT

দিরাইয়ে গণমাধ্যমকর্মীদের পৌর মেয়রের পিপিই প্রদান

দিরাই প্রতিনিধি |  ১৪ মে, ২০২০

দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নিজ কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার তালহা, সদস্য সালমান মিয়া ও রুম্মান আহমদের কাছে উপহার তুলে দেন মেয়র মোশাররফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, প্রধান সহকারী এসএম মহিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.