শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৪ মে, ২০২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি খইয়া গোখরো সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ব মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ইছবপুর এলাকার মৃত আপ্তাব লন্ডনীর সূর্য উদয় বাগান বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা সেবা ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, দুপুরবেলা বাড়ির লোকেরা সাপটিকে বাড়ির উঠোনে দেখতে পায়। বাড়ির লোকেরা চেষ্টা করে সাপটি ধরার জন্য, ধরতে না পেরে আমাদের খবর দেয়। আমরা সাপটি উদ্ধার করে আনি। সাপটি সুস্থ রয়েছে। তবুও আমরা একদিন সাপটিকে রেখে পর্যবেক্ষণ করে আগামীকাল লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেবো
সজল আরও দেব বলেন, খড়ম পাইয়া বা চশমা ছাপ গোখরো সাপ নামেও এই সাপটি পরিচিত রয়েছে। এটি এলাপিডি পরিবারের। ইংরেজি নাম বাইনো সিলেট কোবরা/ স্পেক্টাকলড কোবরা, বৈজ্ঞানিক নাম : নাজা নাজা। এটি একটি বিষধর সাপ।