Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারের করোনা শনাক্ত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত স্টোরকিপারকে মৌলভীবাজার শহরের বাসায় পাঠিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মচারীদের নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার আসা ফলাফলে ওই স্টোরকিপারের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এর মধ্যে একজন মৃত।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাসাধিককাল থেকে এ কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও অফিস কর্মচারীরা ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করছেন। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহকারী করোনা পজেটিভ পাওয়া যায়। পরে তাকে কমলগঞ্জের কাটাবিল গ্রামে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আর পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন



কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া আরো বলেন, এখন হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের আবারো নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.