Sylhet Today 24 PRINT

মহসীন আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবের শোক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৫

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, বাসদ প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সরওয়ার আহমদ, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল,বাংলার দিন সম্পাদক বকশী  ইকবাল আহমদ, ঢাকা ট্রিবিউনের রজত কান্তি গোস্বামী, প্রথম আলোর আকমল হোসেন নিপু, অবজারভারের অশোক কুমার দাশ, মোহনা টিভির রাধাপদ দেব সজল, ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাভিশনের সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সংগ্রাম পত্রিকার আজাদুর রহমান আজাদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের সৈয়দ মহসীন পারভেজ, মাছরাঙা টিভির তমাল ফেরদৌস, সময় টিভির শাহ অলিদুর রহমান, দেশ টিভির সালেহ এলাহি কুটি ও বিটিভির হাসানাত কামাল প্রমুখ। 

বক্তরা বলেন, মহসীন আলী ছিলেন একজন সাদা মনের মানুষ, সর্বজন শ্রদ্ধেয় তুখোড় রাজনীতিবিদ, সাংবাদিক, মাটি ও মানুষের নেতা, দেশপ্রেমিক ও গরীবের বন্ধু। আমরা একজন সত্যিকার জনদরদী নেতা ও রাজনীতিবিদকে হারিয়েছি, যা পূরণ হবার নয়। এ জেলার সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় যিনি আজীবন কাজ করে গেছেন। মৌলভীবাজার প্রেসক্লাব চিরদিন তার কাছে ঋণী ও কৃতজ্ঞ। তাই তার শোকাহত পরিবারের প্রতি প্রেসক্লাব গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.