Sylhet Today 24 PRINT

তাহিরপুরে সাংবাদিকদের পিপিই ও ডাক্তারদের ফেইসশিল্ড দিলেন ইউএনও

তাহিরপুর প্রতিনিধি  |  ১৫ মে, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পিপিই ও ডাক্তারদের ফেইসশিল্ড দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ, আবির হাসানসহ কয়েক জন সাংবাদিকদের পিপিই ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন চন্দ বর্মনের হাতে ফেইসশিল্ড তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, করোনায় পেশাগত দায়িত্ব-পালনকালে অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে আমরা উপজেলা পরিষদের সহযোতিায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে সুরক্ষা পোশাক এবং পাশাপাশি ডাক্তারদেরকেও ফেইস শিল্ড প্রদান করেছি যেন তাঁরা সুস্থ-স্বাভাবিক ভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.