Sylhet Today 24 PRINT

চালু হল সেতু, ঢাকা-সিলেট দুরত্ব কমে গেলো ৪৫ কিলোমিটার

নিউজ ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৫

হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের মুড়াকড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এর সংযোগস্থল বলভদ্র নদীতে নির্মিত সেতু উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২ট‍া ০৭ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন।

সেতুটি চালু হওয়ার ফলে সড়কপথে সিলেট ও হবিগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব কমলো ৪৫ কিলোমিটার।

এ সেতু উদ্বোধনের হওয়ার কারণে ছাড়া হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও কিশোরগঞ্জ জেলার ব্যবসা বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। 

উল্লেখ্য, সিলেট ও হবিগঞ্জ শহর থেকে যে কোনো যানবাহন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হয়ে ভৈরব অংশ দিয়ে ঢাকা যেতো। এখন ওই সড়কের পাশাপাশি যে কোনো যানবাহন ইচ্ছা করলে হবিগঞ্জ সদর-লাখাই-নাসিরনগর-সরাইল হয়ে ঢাকা যেতে পারবে। ফলে সময় ও দূরত্ব দু’টোই কমবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.