Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ মে, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দায়ের কোপে স্ত্রী শিল্পী বেগমের (৩৮) খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী এনাম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এনাম উদ্দিনের ভাইয়ের বউ আজিরুন নেছাকে গ্রেপ্তার করলে তার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় কানাইঘাটের ময়না গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বাঘা ইউনিয়নের উত্তর মাঝের মহল্লার এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিল। এ বিষয় নিয়ে গত ১১ মে সোমবার দুপুর দেড়টার দিকে এনাম আহমদ স্ত্রীর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে এনাম উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রী শিল্পী বেগমের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০৭/১৪-০৫-২০২০) দায়ের করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত মৃত হারিছ আলীর পুত্র এনাম উদ্দিনকে কানাইঘাট পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই মামলার এজাহারভুক্ত আসামি তার ভাইয়ের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.