Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বন্যপ্রাণি অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চারটি বন্যপ্রাণি অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা প্রাণিগুলোর মাছে ছিল একটি কোবরা সাপ, একটি তক্ষক, একটি মনসা সাপ ও একটি বিড়াল।

বন্যপ্রাণি অবমুক্তকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন-এর পরিচালক সজল দেব ও সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এসব প্রাণি অবমুক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.