Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নবধারার উদ্যোগে তৃতীয় কিস্তিতে খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে করোনাভাইরাস সংক্রমণকালে দুর্ভোগে পড়া ৭৩ পরিবারের মাঝে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবধারা শমশেরনগরের উদ্যোগে তৃতীয় কিস্তিতে ৭৩টি পরিবারে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় শমশেরনগর ডাকবাংলো প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

নবধারা শমশেরনগরের উদ্যোগে ইতিপূর্বে প্রথম দফা অসহায় ৫৩ পরিবারে ও দ্বিতীয় দফায় ৬৩ পরিবারে এক মাসের করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। শুক্রবার বিকালে ৭৩টি পরিবারে ও করোনা এক নার্সের পরিবারসহ মোট ৭৪ পরিবারে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, লবণ, সেমাই প্রভৃতি।

যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম ও মঈন উদ্দীনের আর্থিক সহায়তাসহ নবধারার সদস্যদের সহায়তায় এসব পরিবারে করোনা সংক্রমণকালে নিয়মিত হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকাল ৫টায় নবধারার সদস্যরা শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকার করোনা আক্রান্ত এক নার্সের বাসায় পুষ্টি সমৃদ্ধ খাবার বিভিন্ন জাতের ফল ও এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.