Sylhet Today 24 PRINT

জুড়ীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জুড়ী প্রতিনিধি |  ১৫ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়িতে পানিতে পড়ে মোশাররফ (২) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার ভোগতেরা গ্রামের গয়াছ উদ্দিনের ছেলে এবং জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের ভাতিজা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ২ টার দিকে সে বাড়ির নিকটবর্তী পুকুরে পরে যায়। পরে তাকে উদ্ধার করে জুড়ী আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.