Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে শিপন হত্যা: ১০ দিনেও ধরা পড়েনি প্রধান আসামি

ওসমানীনগর প্রতিনিধি |  ১৫ মে, ২০২০

সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ইশাগ্রাই গ্রামের চাঞ্চল্যকর শিপন হত্যার ১০দিন অতিবাহিত হলেও হত্যা মামলার প্রধান আসামি জয়নুল হক ধন মেম্বার এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে ঘটনার পর থেকে ধন মেম্বার পলাতক থাকার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত শিপনের বড় ভাই হত্যা মামলার বাদি রিপন মিয়া অভিযোগ করে বলেন, ঘটনার দিন কয়েকজন আসামিকে পুলিম গ্রেপ্তার করলেও আমার ভাইয়ের হত্যার ১০দিন হয়ে গেলেও ধন মেম্বার সহ অন্য আসামিদের কেনো পুলিশ গ্রেপ্তার করছে না বলতে পারছিনা। ধন মেম্বার আমার ভাইকে হত্যা করার আগে একাধিকবার হুমকি ধামকি দিয়েছিল এমপিসহ অনেক বড় বড় লোক তার আত্মীয়। আমি অসুস্থ কাল শনিবার পুলিশের সাথে যোগাযোগ করে জানবো কেনো তারা ধন মেম্বারসহ অন্য আসামিদের গ্রেপ্তার করছে না।

এ দিকে একটি সূত্র থেকে জানা গেছে, শিপন হত্যা মামলার প্রধান আসামি ধন মেম্বারের প্রভাবশালী আত্মীয়দের ওসমানীনগর থানার কয়েকজন পুলিশ অফিসারের সাথে সখ্যতা থাকার কারণে ধন মেম্বার ধরা পড়ছে না। পুলিশ অভিযানে যাবার আগেই আসামি পক্ষ খবর পেয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন



তবে এমন অভিযোগ অস্বীকার করে ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, কার সাথে কার সম্পর্ক রয়েছে সেটা আমার জানার বিষয় নয় আমাদের পুলিশের কারোর সাথে আসামি পক্ষের কোনো সখ্যতা অথবা যোগাযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার প্রধান আসামি ধন মেম্বার সহ অন্য আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই আসামিদের গ্রেপ্তারে সক্ষম হব আমরা।

উল্লেখ্য, গত ৬ মে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য একই গ্রামের মৃত দরছ উল্যার ছেলের ছুলফির আঘাতে প্রতিপক্ষ আলীক মিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া(২৪) গুরুত আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে রাত সাগে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর দিন নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বাদি হয়ে ধন মেম্বারকে প্রধান আসামি করে মোট ২৭জনের নামে ওসমানীনগর থানায় মামলা হত্যা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.