Sylhet Today 24 PRINT

৭০০ পরিবারকে অর্থ সহায়তা দেবে কুলাউড়া এসোসিয়েশন

কুলাউড়া প্রতিনিধি |  ১৫ মে, ২০২০

করোনাকালীন মহাদুর্যোগ মোকাবেলায় কুলাউড়ার বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক (কুলাউড়া এসোসিয়েশন)। এসোসিয়েশনের পক্ষ থেকে ৭০০ পরিবারে নগদ ৫০০ টাকা হারে সাড়ে তিন লক্ষাধিক টাকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

আগামী ২০ মে কুলাউড়া উপজেলা পরিষদ কক্ষে এসোসিয়েশনের প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমেদ সলমান আনুষ্ঠানিকভাবে উপজেলার পৌরসভার মেয়রসহ ১৩ ইউনিয়ন চেয়ারম্যানের হাতে সমপরিমাণ অর্থ হস্তান্তর করবেন।

এই কার্যক্রমে সহায়তা করায় যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমেদ ইকবাল ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল।

এছাড়াও সহায়তা কার্যক্রমে এখনো শরিক হতে ইচ্ছুকদের কার্যনির্বাহী কমিটির যেকোনো কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।

এক বিবৄতিতে তারা কুলাউড়া এসোসিয়েশনের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম সুসম্পন্ন করতে উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ সকল চেয়ারম্যানবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.