Sylhet Today 24 PRINT

করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনের আইসিইউতে চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০২০

করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের অবস্থা অবনতি হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গতকাল শুক্রবার ওই চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। আজ শনিবার আবার তার নমুনা পরীক্ষা করা হবে।

জানা যায়, ওই চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা।

গত ১৪ মে বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.