মাধবপুর প্রতিনিধি | ১৬ মে, ২০২০
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আলাল(৩০)নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় উপজেলা শাহপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- শায়েস্তগাঞ্জগামী সিএনজি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী চিটকে পড়ে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। নিহত আলাল উপজেলার বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস আই) মোঃ মনির হোসেন লাশ উদ্ধার করে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করেন।