Sylhet Today 24 PRINT

শ্রীরামপুর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০২০

দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার সকালে শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ জানায়, শনিবার সকালে মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এসএমপির মোগলাবাজার থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার ২০ পিস ইয়াবা, নগদ ৫৩ হাজার ৫৫০ টাকা, ১টি কাভার ভ্যান, ২টি মোবাইল ফোন, ও গ্যাস সিলিন্ডার খালি ৬৭ টি বোতলসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুরের মো. জনি (৩২) ও মো. ওবায়দুল্লাহ (২৫)।  উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.