Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভিজিডির চাল বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৬ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়ন পরিষদের ২০৮ জন হতদরিদ্রের মাঝে ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে|

শনিবার সকালে ভিজিডি চাল বিতরণ উদ্বোধন করেন স্থানীয় চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার সোলেয়মান মুজমদার, ইউপি সচিব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিন উপজেলার আদাঐর ইউনিয়নের ১৫৯ টি দরিদ্র পরিবারের মাঝে ভিজিডি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। চেয়ারম্যান ফারুক পাঠান, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম ও ইউপি সদস্যরা|

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.