Sylhet Today 24 PRINT

এক রোগীর সংস্পর্শে এসে ১৩ জন করোনায় আক্রান্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৬ মে, ২০২০

সিলেটের  গোলাপগঞ্জে করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
শনিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়। শনিবার রাতে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, পৌর এলাকার টিকরবাড়ি এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত বৃদ্ধের সংস্পর্শে আশা ৪২ জনসহ মোট ৫৬ জনের নমুনা সংগ্রহ করে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করলে এর মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ আসে। এরমধ্যে টিকরবাড়ি এলাকার ১৩ জন ও আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের ১জন। টিকরবাড়ি এলাকায় শনাক্ত হওয়া ১৩ জনই একই বাড়ির বাসিন্দা। এই বাড়ির এক বৃদ্ধের আগে করোনা শনাক্ত হয়েছিলো।

বিজ্ঞাপন



শনিবারের করোনা আক্রান্তদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী ৪ জন পুরুষ, ১৭ থেকে ৪০ বছর বয়সের ৯ জন নারী এবং ৬ বছরের এক শিশু রয়েছে।

এদিকে টিকরবাড়ির ১৩ জন করোনা আক্রান্ত হওয়া বাড়িটি আগেই লকডাউন করা হয়েছে। সুন্দিশাইল গ্রামের ১জনের বাড়ি লকডাউন ও তাদের পরিবারের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.