Sylhet Today 24 PRINT

একদিনে ১৪ জনের করোনা শনাক্ত: গোলাপগঞ্জ লকডাউন, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৭ মে, ২০২০

গোলাপগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোববার থেকে গোলাপগঞ্জ পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) রাতে পৌর পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

তিনি বলেন, শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও যাত্রী পরিবহন বন্ধ থাকিবে। পৌর এলাকায় যাতে আর করোনা ভাইরাসের সংক্রমণ না হয় এজন্য জনগণের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা৷ তিনি।

উল্লেখ্য, শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হলে এর ১৩ জনই পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের। এর আগেও এই টিকরবাড়ি গ্রামে একজন বৃদ্ধের করোনা সনাক্ত হয়। তার সংস্পর্শে এসে এই ১৩জনেরও করোনা পজিটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.