Sylhet Today 24 PRINT

জুড়ীতে করোনা আক্রান্ত আরও ২ জন

জুড়ী প্রতিনিধি |  ১৭ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে ৫৫ বছরের গৃহিণীসহ আরও দুজন করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাত ১২টার দিকে তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে একজন হাসপাতালে এবং অপরজন বাড়িতে ছিলেন।

আক্রান্ত একজনের বাড়ি সদর জায়ফর নগর ইউনিয়নের চম্পকলতা গ্রামে এবং অপরজন ফুলতলা ইউনিয়নের অধিবাসী খাসিয়া উপজাতি।

জায়ফর গর ইউনিয়নের চম্পকলতার বাসিন্দা ৫ সন্তানের জননী ৫৫ বছরের গৃহিণী ১২ মে সাধারণ অসুস্থতা নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিতে যান।

জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ও করোনা সমন্বয় কমিটির প্রধান ডা. শহিদুল আমিন ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের একজন সিলেটে চিকিৎসা নিতে গিয়ে করোনা ধরা পড়ে। অপরজনের স্যাম্পল পাঠানো হয়েছিল।

এর আগে জুড়ী থানার দুই পুলিশ সদস্য, থানার বাবুর্চিসহ ৪ জন করোনা রোগী ধরা পড়ে। তাদের মধ্যে পুলিশ সদস্যরা সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.