Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে জেলা ছাত্রদলের শকজ

ডেস্ক রিপোর্ট |  ০৮ অক্টোবর, ২০১৫

২৭ আগস্ট ও ৬ অক্টোবর ২০১৫ ইং তারিখে বিয়ানীবাজারে দুটি অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সিলেট জেলা বিএনপির নির্দেশক্রমে ও সিলেট জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কার্যকরী কমিটির ৬ জন সহ মোট ১০ জনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেনো সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না' এই মর্মে শোকজ করেছে সিলেট জেলা ছাত্রদল।

অভিযুক্তদের নোটিশ প্রাপ্তি বা প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে সশরীরে সিলেট জেলা ছাত্রদলের কাজীরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে জেলা ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট কারন দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

উক্ত ঘটনাদ্বয়ে যাদেরকে শোকজ করা হয়েছে তারা হলেন- ১. এমদাদুল ইসলাম ইমন, যুগ্ম আহবায়ক, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল। ২. আনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল ৩. লিমন আহমদ, যুগ্ম আহবায়ক বিয়ানীবাজার পৌর ছাত্রদল। ৪. সজীব হোসেন, সহ-সভাপতি বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদল। ৫. মুজাক্কির লোদি, ১ম যুগ্ম সম্পাদক, বিয়ানীবাজার কলেজ ছাত্রদল ৬. ওলিউর রহমান ওলি, যুগ্ম সম্পাদক, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল। ৭. এমদাদুর রহমান সাহেদ, পৌর ছাত্রদল ৮. আবদুল্লাহ আল জীবান, কলেজ ছাত্রদল। ৯. দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রদল ১০. মাহবুব হোসেন, বিয়ানীবাজার কলেজ ছাত্রদল।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.