Sylhet Today 24 PRINT

জুড়ীতে মাদ্রাসা ছাত্রদের খাদ্য সামগ্রী প্রদান

জুড়ী প্রতিনিধি |  ১৭ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে ১৫ জন মাদ্রাসা ছাত্রকে খাদ্য সহায়তা করেছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার।

রোববার (১৭ মে) উপজেলার জায়ফরনগর হযরত শাহখাকী (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন সংগঠনের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি, উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুশ শহিদ, সংগঠনের কুলাউড়া সমন্বয়ক আব্দুল মতিন, জুড়ীর সমন্বয়ক, সাংবাদিক মঞ্জুরে আলম লাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বুদুর, আবুল হোসেন লিটন, কাজী ময়নুল ইসলাম প্রমুখ।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সমন্বয়ক আনোয়ারুল ইসলাম বলেন, বিভিন্ন দেশে বসবাসরত মৌলভীবাজারের বাসিন্দাদের আর্থিক সহযোগিতায় আমরা জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় এই হাফিজি মাদ্রাসায় বিতরণ করলাম।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি ছানা, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি চিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.