Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৭ মে, ২০২০

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৭ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান।

এ সময় স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা করায় মনিহার বস্রালয়কে  ৩ হাজার, আলী ক্লথ স্টোরকে ২ হাজার ও মাছ ব্যবসায়ী জানে আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপরে শায়েস্তাগঞ্জের বিভিন্ন মার্কেটে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে অনুরোধ করছি দোকানপাট বন্ধ রাখেন। এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব থেকে ১৭ জনেরই নেগেটিভ এসেছে। কিন্তু আপনাদের কারনে মনে হচ্ছে করোনা আসতে আর দেরি হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.