Sylhet Today 24 PRINT

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ২০ জুন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২০

আগামী ২০ জুন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের ২০২০-২০২২ইং সালের জন্য দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্য হতে ১৭ (সতের) জন কার্যনির্বাহী কমিটির সদস্য সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করা হবে।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্য তাদের মধ্য থেকে সভাপতি-১জন, সহ- সভাপতি-২জন, সাধারণ সম্পাদক-১জন, সহ-সাধারণ সম্পাদক-২জন, অর্থ-সম্পাদক-১জন, আন্তর্জাতিক সম্পাদক-১জন, প্রচার সম্পাদক-১জন ও কার্যকরী সদস্য -৮ জন সহ মোট ১৭ (সতের) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

প্রত্যেক ভোটারগণ ভোটদানের ক্ষেত্রে নির্ধারিত আসন সংখ্যার চেয়ে কম অথবা বেশী ভোট প্রদান করলে ব্যলটপত্র বাতিল বলে গন্য হবে। নির্বাচনী বোর্ড কর্তৃক ইস্যুকৃত ভোটার পরিচয়পত্র  সম্মানিত ভোটারগণ প্রত্যেকে নিজ দায়িত্বে সংগ্রহ করবেন। ১৮জুন, ২০২০ইং তারিখের মধ্যে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের প্রধান কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.