Sylhet Today 24 PRINT

‘বধ্যভূমি ৭১’ শ্রীমঙ্গলের অন্যতম পর্যটন কেন্দ্র

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের ‘বধ্যভূমি ৭১’ আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিতে ২০১০ সালে স্মৃতিস্তম্ভ নির্মাণের পর থেকে দর্শনার্থীদের ভীড় এখানে উপচে পড়ছে। এছাড়াও প্রতিদিনই দর্শনার্থীরা আসেন বধ্যভূমি দেখতে।

শ্রীমঙ্গলে শহরের ভানুগাছ সড়কে বিজিবি’র সেক্টর হেড কোয়ার্টার সংলগ্ন বটকুঞ্জের নিচ দিয়ে প্রবাহিত ভুরভুরিয়া ছড়ার পাশে এর অবস্থান। সম্প্রতি এখানে পর্যটকদের সুবিধার্থে নির্মিত হয়েছে ‘সীমান্ত ৭১ ফ্রেশ কর্নার’সহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী ৭১’। ২০১০ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ ও একাত্তরের স্মৃতি বিজড়িত বধ্যভূমিটি দেখতে মানুষ আসতে থাকেন এখানে। বর্তমানে এ স্থানটি এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

যেভাবে যাবেন: শ্রীমঙ্গল থেকে ৫-৭ মিনিটের পথ। ইচ্ছে করলে প্রকৃতির হাওয়ার সাথে হেটে হেটে যেতে পারেন। এছাড়াও অটো রিক্সা বা প্রাইভেট গাড়িতে যেতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.