Sylhet Today 24 PRINT

শার্শা বাগআঁচড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর প্রতিনিধি |  ১৭ মে, ২০২০

যশোরের শার্শা উপজেলার গোগা থেকে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ মহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ মে) বিকেলে শার্শা উপজেলার গোগা বিল পাড়া থেকে তাকে আটক করে পুলিশ। আটক মহিদুল শার্শা থানার মহিষা গ্রামের লাল চাঁদ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর হোসেন ফোর্স নিয়ে গোগা বিল পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ মহিদুলকে আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.