Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৯ মে, ২০২০

বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বেনাপোল কলেজ মোড় থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।।

আটককৃতরা হলেন বেনাপোল দূর্গাপুর গ্রামের আলী কদরের ছেলে কবির (২৮), তার ভাই মেহেদী হাসান (২১) ও কাগজ পুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে শহিদুজ্জামান (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে গাঁজার চালান এনে বেনাপোল কলেজ মোড়ে অবস্থান করছে। এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.